ইসলামী সঙ্গীত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ইসলামী সঙ্গীত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সাগর-নদী আর পাহাড়-বনে পাখিদের গুন-গুন-গুঞ্জরণে


সাগর-নদী আর পাহাড়-বনে
পাখিদের গুন-গুন-গুঞ্জরণে
ভেসে আসে ওই সুমধুর তান
চারিদিকে শোন আল্লাহর জয়গান
আল্লাহ মহান-আল্লাহ মহান
আল্লাহ মহান-আল্লাহ মহান

শোন তুমি মন দিয়ে কোকিলের সুর
শুনতে লাগছে দেখো কত-না-মধুর
মিষ্টি-মিষ্টি ওই দোয়েলের গান
রয়েছে তাহাতে কী সুধা অফুরান

কোথা পেলো তাহারা এ-সুর অম্লান
জবাব পাবে, দিলো খোদা মহীয়ান

আল্লাহ মহান-আল্লাহ মহান
আল্লাহ মহান-আল্লাহ মহান

বলো যদি আকাশের ও-চাঁদ-তারা
কোথা পেলে স্নিগ্ধ এ জোছোনা-ধারা
সূর্যকে বলো যদি কোথা পেলে আলো
রাত্রী হলো কেন নিকষ কালো

কোথা পেলো মানব এক জীবন বিধান
জবাব একটা; সব-ই আল্লাহর দান

আল্লাহ মহান-আল্লাহ মহান
আল্লাহ মহান-আল্লাহ মহান .


 পাখিরা যায় উড়ে যায়
আকাশের ঐ নীলিমায়
নদীরা যায় বয়ে যায়
সাগরের ঐ মোহনায় x2
(পাখ পাখালী সাগর নদী x2)
কার গুন গান গায়

আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লার গুন গান গায় x2


দূর আকাশের অসীম নীলে
শাপলা শালুক ভরা ঝিলে x2
কার সুষমা কার মহিমা
লুকিয়ে আছে হায়

আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লার গুন গান গায় x2

মাঠ ভরা ঐ সবুজ মায়ায়
বিজন ঘাটে বটের ছায়ায় x2
কোন কারিগর কোন মনোহর
হাত বুলিয়ে যায়

আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লার গুন গান গায় x2


ঐ পাহাড়ের নিরবতায়
ঝর্না ধারায় চপলতায় x2
হে রহমান আল্লাহ মহান
তোমায় দেখা যায়

আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লার গুন গান গায় x2

পাখিরা যায় উড়ে যায়
আকাশের ঐ নীলিমায়
নদীরা যায় বয়ে যায়
সাগরের ঐ মোহনায়
(পাখ পাখালী সাগর নদীx2)
কার গুন গান গায়

আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লার গুন গান গায় x৩

 তপ্ত মরুর বুকে শীতল সমীরনে
আগমন হলো রাসুলের
যাহারী পরশতে শান্তি এলো যার
পরাজয় হলো বাতিলের।

জুলুমাত বদ্ধ মানুষ খুঁজে পেলো
আলোকিত শান্তির নীড়
শোষিত মানুষ পেলো সুখের ঠিকানা
কুলহারা মাঝি পেলো তীর।

মানবতার মাঝে জেগেছে আশা
ঐ হেরার আলো কোরানের।

ঐ আকাশে সুর্য জেগেছে
আধাঁর পরাভুত
মিথ্যার কালেমা মোচন করে আজ
সত্য সমাগত।

রাসুলের পদভারে জামিন সরে
কোন সে মায়াবী পথিক
সুরভী ছড়ায় ফুল
পাখির মিষ্টি সুর
পৃথিবীর দিক বিদিকে।

তামাম জাহান জুড়ে বইছে হাওয়া
ঐ আরবে রাসুল আমিনের।


 আল্লাহ তুমি অপরুপ
না জানি কতো সুন্দর x2
তোমায় আমি সপেছি প্রান
সপেছি এই অন্তর
আল্লাহ তুমি অপরুপ
না জানি কতো সুন্দর
তোমায় আমি সপেছি প্রান
সপেছি এই অন্তর
আল্লাহ তুমি অপরুপ

তোমার আলো ছড়িয়ে পড়ে
সুন্দর এই পৃথিবীতে
চাঁদ সুরুজ জেগে উঠে
তোমার ডাকে সাড়া দিতে x2

তুমি আছো বুকের গভীর
গহিন ভিতর
আল্লাহ তুমি অপরুপ
না জানি কতো সুন্দর
তোমায় আমি সপেছি প্রান
সপেছি এই অন্তর
আল্লাহ তুমি অপরুপ

এই দুনিয়ার মালিক তুমি
তুমি মেহেরবান
বৃক্ষলতা সাগর নদী
সবই তোমার দান x2

তোমার পথে চলি যেনো
সারাটি জীবন ভর
(আল্লাহ তুমি অপরুপ
না জানি কতো সুন্দর
তোমায় আমি সপেছি প্রান
সপেছি এই অন্তর x2)



 জনতা সাগরে বলে যেতে চাই
মুমিনের কোনোদিন পরাজয় নাই x2

সুদিনের স্বপ্ন ভেঙ্গে গেলে ক্লান্তিতে
স্বপ্নের সমাধীতে সুরে শান্তিতে x2

এই পথে মুক্তির জানি কোনো আশা নাই x2
(Chorus)

আমাদের সামনে যে সীমাহীন পথ চলা
সুদুরের মাঞ্জিল যাত্রা
সাহস আর শক্তিতে বলীয়ান হওয়া চাই
চাই জীবনের নয়া মাত্রা

পৃথীবির এইটুকু জয় পরাজয়
সফলতা ব্যর্থতা শেষ কথা নয় x2

আল্লাহর সন্তোষ আমাদের পাওয়া চাই x2

হে রাসুল.........
বুঝিনা আমি
রেখেছো বেঁধে মোরে কোন সূতোয় তুমি

জানিনা গোপনে
কেমন করে
হৃদয়ে গড়েছো প্রেমের বলয়

তোমারি নামে আনন্দে দুলি
তোমারি নামে দুনিয়া ভুলি
কী যাদু রাখা এই নামে তে

খোদারও পরশে যে নাম আরশে
নাম মুহাম্মাদ শুধু মধুময়

স্বার্থবিহীন ছিলে চিরদিন
তুমি ইনসাফের প্রতীক
কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামাত
তুমি যে প্রাণের অধিক

তুমি প্রিয়তম আমিনা নন্দন
কুল মুসলিমের হৃদয় স্পন্দন
তুমি বিনে সবি অন্ধকার

থাকিতে দেহে প্রাণ
তোমারি সম্মান
দেবোনা দেবোনা লুটাতে ধুলোয়.....



 আল্লাহকে যারা বেসেছে ভালো
দু:খ কি আর তাদের থাকতে পারে
যারা লয়েছে মুখে কোরানের বাণী
হতাশা কি আর তাদের থাকতে পারে।।

সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে
জানাতো আছে তাদের সবার কত যে হবে লড়তে
জীবনের সব পিছুটান তাই হেরে যায় বারে বারে
দুঃখ কি আর .........

মায়ের আদর বোনের হাসি
সংসার সুখ প্রিয়ার ও মুখ
সব ছেড়ে চলে অজানার পথে
শত বেদনার স্মৃতি বয়ে যায়
মুখে যোদ্ধার হাসি

জীবন বাজি রেখেছে যে তারা মরন দিয়েও সুখ
আনবে আনবে ভাঙা মসনদে রাশেদার সেরা যুগ
শহীদি মিছিল চলে সম্মুখে রুখবে কে আজ তারে
দুঃখ কি আর .........

-চৌধুরী গোলাম মাওলা-




 

ইয়া ইলাহী! দাও আমাকে বলার সাহস দাও দাও সে ঈমান, দাও সে মেধা, (২) দাও সে ক্ষমতা ।।

ইয়া ইলাহী! দাও আমাকে বলার সাহস দাও
দাও সে ঈমান, দাও সে মেধা, (২) দাও সে ক্ষমতা ।।

অন্ধকারে আমি যেন
হাড়িয়ে না যাই কভু,
আমায় দেখে ওড়াও যেন
পথ খুজে নেয় প্রভু। (২)

তোমার নূরের সুরমা দিয়ে (২)- আমার চোখ সাজাও ।।

আমায় দেখে ওদের মনে জাগে যেন আশা
কোরআন থেকে ওরাও যেন নেয় খুজে সে ভাষা

অনেক পাপে জড়িয়ে গেছি
আমি গুনাহগার,
সেসব তুমি গোপন রেখ
হে রব, হে সাত্তার। (২)

তোমার নামের সেফাত দিয়ে (২) আমায় ডেকে নাও।।

গজল সংগ্রহ-১-১০

 01
কোন এক শিল্পীর শিল্পে ভরে আছে পৃথিবী
যার মহিমা বুকে এঁকে বন-বনানীর সবুজ সবি
সেই শিল্পীর জন্যে আমার
জীবনের সকল গীতিকা
পুষ্প নিয়ে এই মালিকা।

নিসর্গ মগ্ন প্রকৃতির দেশে
যেদিকে তাকাই খুঁজে পাই তারে শেষে
মৌন ফুলের বুকে তারই সুধা
কোকিলের তানে তার স্বরলিপিকা।।

মরন নদীর গিয়ে ওপারে
পাবই খুঁজে আমি পাব যে তারে
যে জন চাইবে যা তা যেন পায়
আমি যেন পাই শুধু ফুলবীথিকা।।

-মোস্তফা শওকত ইমরান- 


02

 রাব্বুল আলামীন আল্লাহ মহান
কোতী কোটি শুক্রিয়া
গাবো তারি গান।।

এই পৃথিবী
সাজানো এ সবই
কার ভালোবাসা আর মমতার দান
কে সে কে বলো এতো মেহেরবান।

চাঁদোয়া রাত
জোনাকীর আলো
ঝিক্মিক তারা
লাগে কি যে ভালো
কে দিলো
বলোতো
তাকে কি ভোলা যায়
ভুলে থাকা যায়
না না না না
ভোলা যায় না
ভোলা যায় না
ভুলে থাকা যায় না
ভুলে থাকা যায় না
তাকে তো ভোলা যায় না।
ভুলে থাকা যায়না
তাকে তো ভোলা যায় না।
আমরা সবাই আজ
তাঁরই গান গাইবো
তাঁরই দেয়া ইসলামে
আজীবন চল্বো।
আমরা সবাই আজ
তাঁরই গান গাইবো
তাঁরই রঙ্গে আমাদের
জীবঙ্কে রাঙ্গাবো
এ শপথ
এ দোয়া
কবুল করো হে আল্লাহ।
এসো তবে
আজ সবে
গেয়ে যাই
কোরানের আলোকে
জীবনের গান
সত্য সুন্দর
জীবনের গান

এসো ভাই সকলে
গেয়ে যাই জীবনে
কোরানের আলোকে
জীবনের গান
ঝলমনে রবি
সোনাঝরা পৃথিবীটা
অপরুপ ছবি
ফুলকলি হেসে উঠে
পাপড়ি মেলে
সে অনন্য শিল্পীর
তুলনা কি চলে
না না না না
তুলনা হয়না
তুলনা হয় না।

ফুলগুলো কি কথায়
হেসে ওঠে
কোন গানে পাখিদের
মুখ ফোটে
জানো কি না জানো না
বোঝো কি না বোঝো না
বলোতো
কে সে কে
তাকে কি ভোলা যায়
ভুলে থাকা যায়
ভোলা যায় না
ভোলা যায় না
ভুলে থাকা যায় না
সত্য সুন্দর জীবনের গান
রাব্বুল আলামীন
আল্লাহর গান
মহানবী মহানেতা
রাসুলের গান
ইসলামী জীবনের
বিজয়ের গান

-মাঞ্জুর মোয়াজ্জম- 


03

 মোরা হতে চাই প্রিয়তম তোমার
মোদের কবুল কর হে পরওয়ার।।

মোরা হতে যেন পারি সত্যবাদী
যেমন ছিলেন আবুবকর
মোরা হতে যেন পারি নির্ভিক সৈনিক
যেমন ছিলেন নেতা ওমর
এই মোনাজাত তোমার কাছে খোদা
করি মোরা বার বার।।

তোমার কাছে একটি শপথ করছি মোরা
আনবো এবার আমরা নতুন স্রোতের ধারা
জাগাবো সকল ঘুমের পাড়া

সেই ধারাতে আসবে সুদিন
সাজবে ধরা নব সাজে
সেই ধরাতে কায়েম হবে ফের
খোদার বিধান এ সমাজে
দুঃখ যাতনা ঘুঁচবে সেদিন আর শান্তির আসবে জোয়ার।।

-সালমান আযামী-


04

 আল্লাহ তুমি সৃষ্টিকারী
সকল জীবের লালনকারী
তোমার নামে নিরবধি
জীবন পথে দেব পাড়ি।।

তোমার নামে পাখি গায়
ঝর্ণা ধারা ছুটে যায়
কুলুকুলু নদীর ঐ তান
কোকিলের ঐ কুহু তান
সবই তোমার সৃষ্টি প্রভু
তুমি সবার পালন কারী।।

মৌনতা ঐ আকাশে
ছবি আঁকা সবুজে
মুগ্ধ মধুর হৃদয় আমার
পায় খুঁজে যে রুপ তোমার
শিল্পীর সেরা শিল্পী তুমি
গাই যে গান তোমারি।।

-হাসান আখতার- 


05

 যদি সাগরের জলকে কালি করি
আর গাছের পাতাকে করি খাতা
আর একে একে লিখে যাই মহিমা তোমার
তবুও রইবেনা একটিও পাতা।

তুমি মাঠ ভরে দিলে ফসলেও সম্ভার
সঘন বরষা দিলে রৌদ্রেরও উপহার
ভালবেসে দিলে প্রেম প্রীতি মায়া মমতা
আর একে একে লিখে যাই মহিমা তোমার
তবু রইবেনা একটিও পাতা।

যেমন দিয়েছ আলো তেমনি বাতাস
অন্তরে দিলে জ্ঞান আকাশ আকাশ

তুমি শেষ নবী দিলে আমাদেরও জন্য
যেন পথ ভুলে না হই পাপীদের মাঝে গন্য
ভালবেসে দিলে পাক- কোরানের বারতা
আর একে একে লিখে যাই মহিমা তোমার
তবু রইবেনা একটিও পাতা।

-রেজাউল করিম- 


06
 তোমার বন্দনার ভাষা খুঁজে পাইনা,
কোন গানে ডাকি তোমায়
কোন সুরে ডাকি তোমায়
বুঝে আসে না।

আ আ আ আ
কোকিলের মত যদি কন্ঠে থাকিত সুর,
তোমার নামে গান গাইতাম সুমধুর।
দোয়েলের মত করে
মুহু মুহু মুহু স্বরে।
ডাকা হয় না।

জোছনা বিলিয়ে চাঁদ তোমাকে স্মরে,
সুবাস ছড়ায় সুল তোমার তরে।

সময়ের বাঁকে বাঁকে পথ চলা অবিরাম,
জীবনে প্রয়জনে অবিরত সংগ্রাম।
পাহাড়ের বুক চিরে
ঝর্ণার মত ধীরে/ নিভৃতে ধীরে ধীরে।
ডাকা হয় না।

কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন 


07


লাখো মানুষের ভিরে
এ চোখ খুঁজে ফিরে
সে মানুষ, যিনি শুধু একজন।

রাসুলাল্লা হাবীবাল্লা শাফিআল্লা নাবীআল্লা

দুশমন পথে তাঁর কাঁটা বিছিয়ে দিতো
হাসি মুখে তিনি তা সয়ে যেতেন
যদি কোনো একদিন থাকতোনা পথে কাঁটা
তার কথা ভেবে মনে দুঃখ পেতেন

হয়তো বিপদ তার নয়তো কোনো অসুখ
শত্রুর তরেও বিলিয়ে যেতেন সুখ
এসো তার মতো আজ ভালোবেসে যাই
সকলের তরে আজ নিজেকে বিলাই

অভাবীর দূঃখে তার ঝরতো চোখের জল
বুক ভরা বেদনার নদী বয় অবিরল
অনাহারী অভাগা অসহায়ের মুখে
নিজের খাবার তুলে দিতেন কত সুখে

আজকে এ পৃথিবীর অসহায় মানবতা
খুঁজে ফেরে তেমনি মানুষ একজন
অন্যায় প্রতিরোধে সাহসী পাহাড়
সত্য ও মুক্তির চির আপন

হাসান আল বান্না


08

 সময় সময় সময়ই হয়
সময় পথের বাধা,
কখনো সে জীবন হাসায়
কখনো সে কাঁদা ।।

সময় আনে পথের গ্লানী
সময় ধরে বাজি,
সময় ঘুমায় সময় সময়
কখনো বা তাজী ।
সময় সহজ সমীকরণ কিংবা কঠিন ধাঁধাঁ ।

সময় আনে অনেক প্রাণে
আঁধার কালো রাতি,
সময় জ্বালে স্বপ্ন সকাল
সময় আশার তাঁতী ।
আমার সময় বাগানে হায় ঝরে সজীব গাঁদা ।

কথা ও সুর : আব্দুস শাকুর তুহি



 09


 হায়রে জীবন......
মৃত্যুই শেষ ঠিকানা
পৃথিবীর সবব্রে মুছে দেবে
(তখন আর কেউ সাথে থাকবেনা x2)

আমার যখন ফুরাবে দিন
আসবে গহীন রাতি
থেকো প্রভু এ জীবনে
হয়ে চির সাথী x2

জীবন নদীর দুকুল জুড়ে
আসলে অমানিশা
থাকবেনা আর দু'চোখ জুড়ে
একটু আলোর দিশা

সেদিন আমার সেদিন আমার সেদিন আমার
আঁধার গোরে তুমি থেকো বাতি
আসবে গহীন রাতি

আমার যখন ফুরাবে দিন
আসবে গহীন রাতি
থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী
আসবে গহীন রাতি

আমার আমার বলে যখন
কাউকে পাবোনে
(সেদিন আমার শুন্য হিয়ায়
তুমি থেকো শান্তনা x২ )

আঁখির আলো নিভবে যেদিন
মনে আলো দিয়ে
আসবেনা কেউ অন্ধ চোখে
একটু আলো নিয়ে x2

সেদিন আমার সেদিন আমার সেদিন আমার
আঁধার গোরে তুমি থেকো বাতি
আসবে গহীন রাতি

আমার যখন ফুরাবে দিন
আসবে গহীন রাতি
থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী
আসবে গহীন রাতি

আমার আমার বলে যখন কাউকে পাবোনা
সেদিন আমার শুন্য হিয়ায়
তুমি থেকো শান্তনা
তুমি থেকো শান্তনা

আঁখির আলো নিভবে যেদিন
মনের আলো দিয়ে
আসবেনা কেউ অন্ধ চোখে
একটু আলো নিয়ে

সেদিন আমার সেদিন আমার সেদিন আমার......
অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি
আসবে গহীন রাতি

আমার যখন ফুরাবে দিন
আসবে গহীন রাতি
থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী
আসবে গহীন রাতি

কথা, সুর ও কন্ঠঃ তারিক মুনাওয়ার


10
 হাজার ফুলের মাঝে গোলাপ যেমন
হাজার ছাত্রের মাঝে তোমরা তেমন।
স্বাগতম সুস্বাগতম,
তমাদের সুস্বাগতম।

তোমরা হলে দেশ ও জাতির ভবিষ্যত
সব বাধা পায়ে দলে,
সত্যের পথে চলে
নাওনা দৃড় শপথ।
থেমে যেওনা কভু সংশয়ে
দেশ গড়ার দৃড় প্রত্যয়ে।
মাড়িয়ে দাও পথ দুর্গম।

হাজার স্বপন দেয় যে উঁকি মা-বাবার বুকে
স্বপ্নের চাষ কর,
জীবনের হাল ধর
কঠিন স্রোতের মুখে।
স্বপ্নের মোহনায় চলো চলো
ঝড় এলে পাল তোলো পাল তোলো।
গান গাও জীবনের হরদম।

আব্দুস শাকুর তুহিন 





 

নিখিলের চির সুন্দর সৃষ্টি

নিখিলের চির সুন্দর সৃষ্টি
আমার মোহাম্মদ রসুল
কুল মাখলুকাতের গুল্বাগে
যেন একটি ফোটা ফুল।।

নুরের রবি যে আমার নবী
পুণ্য করুনা ও প্রেমের ছবি
মহিমা গায় তারি নিখিল কবি
কেউ নয় তার সমতুল।।

পিয়ারা নবী যেই এলো দুনিয়ায়
হাসিল নিখিল আলোক- আভায়
পুলক লাগিল তরু ও লতায়
খুশিতে সবাই মশগুল।।

আঁধার রাতের সে যে চাঁদের কিরণ
করু সাহারার বুকে সুধা বরিষন
নীরব ধরার গুল বাগিচাতে যেন
গান গেতে এল বুলবুল।।

-গোলাম মোস্তফা-

আল্লাহ তুমি অপরুপ না জানি কতো সুন্দর....ইসলামী সঙ্গীত-০২

আল্লাহ তুমি অপরুপ
না জানি কতো সুন্দর x2
তোমায় আমি সপেছি প্রান
সপেছি এই অন্তর
আল্লাহ তুমি অপরুপ
না জানি কতো সুন্দর
তোমায় আমি সপেছি প্রান
সপেছি এই অন্তর
আল্লাহ তুমি অপরুপ

তোমার আলো ছড়িয়ে পড়ে
সুন্দর এই পৃথিবীতে
চাঁদ সুরুজ জেগে উঠে
তোমার ডাকে সাড়া দিতে x2

তুমি আছো বুকের গভীর
গহিন ভিতর
আল্লাহ তুমি অপরুপ
না জানি কতো সুন্দর
তোমায় আমি সপেছি প্রান
সপেছি এই অন্তর
আল্লাহ তুমি অপরুপ

এই দুনিয়ার মালিক তুমি
তুমি মেহেরবান
বৃক্ষলতা সাগর নদী
সবই তোমার দান x2

তোমার পথে চলি যেনো
সারাটি জীবন ভর
(আল্লাহ তুমি অপরুপ
না জানি কতো সুন্দর
তোমায় আমি সপেছি প্রান
সপেছি এই অন্তর x2)

ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এল রে দুনিয়ায়-ইসলামী সঙ্গীত-০১

ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এল রে দুনিয়ায়
আয় রে সাগর আকাশ বাতাস, দেখবি যদি আয়।।

ধুলির ধরা বেহেশ্ত আজ
জয় করিল, দিল রে লাজ,
আজকে খুশীর ঢল নেমেছে ধূসর সাহারায়।।

দেখ আমিনা মায়ের কোলে
দোলে শিশু ইসলাম দোলে,
কচি মুখের শাহাদাতের বানী সে শোনায়।।

আজকে যত পাপী তাপি
সব গুনাহের পেল মাফি
দুনিয়া হতে বে-ইনসাফী জুলুম নিল বিদায়।।

নিখিল দরুদ পড়ে ল'ইয়ে ও নাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসাল্লাম
জীন পরী ফেরেশ্তা ছালাম জানায় নবীর পায়।।

-কাজী নজরুল ইসলাম-

ইসলামী সঙ্গীত-০১