শুক্নো পাতার নুপুর পায়ে
নাচিছে ঘূর্ণী বায়।
জল-তরঙ্গে ঝিল্মিল্ ঝিল্মিল্
ঢেউ তুলে সে যায়।।
দীঘির বুকে শতদল দলি’,
ঝরায়ে বকুল চাঁপার কলি,
চঞ্চল ঝর্ণার জল ছলছলি,
মাঠের পথে সে ধায়।।
জল-তরঙ্গে ঝিল্মিল্ ঝিল্মিল্
ঢেউ তুলে সে যায়।।
শুক্নো পাতার নুপুর পায়ে
নাচিছে ঘূর্ণী বায়।
জল-তরঙ্গে ঝিল্মিল্ ঝিল্মিল্
ঢেউ তুলে সে যায়।।
বনফুল-আভরণ খুলিয়া ফেলিয়া,
আলুথালু এলোকেশ গগনে মেলিয়া ।।
পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া
ধূলি-ধূসর কায়।।
জল-তরঙ্গে ঝিল্মিল্ ঝিল্মিল্
ঢেউ তুলে সে যায়।।
ইরানী বালিকা যেন মরু-চারিণী
পল্লীর প্রান্তর-বন মনোহারিণী ।।
ছুটে আসে সহসা গৈরিক-বরণী
বালুকার উড়নী গায়।।
text গুলো index এর নিচে load হবে link press করার পর। ..................... কখন বুঝবে একটা দেশ ও সমাজ নষ্ট হয়ে গেছে? যখন দেখবে- দরিদ্ররা ধৈর্যহারা হয়ে গেছে, ধনীরা কৃপণ হয়ে গেছে, মূর্খরা মঞ্চে বসে আছে, জ্ঞানীরা পালিয়ে যাচ্ছে এবং শাসকরা মিথ্যা কথা বলছে।’ -হজরত আলী (রা.)
- about blogger
- garments jobs 1
- good morning sms
- self confidence
- ইসলামী সঙ্গীত
- উইলিয়াম শেকসপিয়রের রচনাসমগ্র
- উপন্যাস
- কাজী নজরুল ইসলাম
- কাজী নজরুলের বাংলা কবিতা
- গাছন্ত ঔষধ
- গুণীজনের বাণী সংগ্রহ
- চিন্তা ভাবনা
- জীবনানন্দ দাশের কবিতা ও অন্যান্য রচনাসমগ্র
- তালিবে ইলম
- দৈনন্দিন টিপস্
- নষ্ট সমাজ
- নারী
- পড়ালেখা
- বাংলালিরিক সংগ্রহ
- বিখ্যাতদের জীবনী
- বুদ্ধি বৃদ্ধির উপায়
- মনটাকে কাজ দিন
- মাওলনা জালাল উদ্দীন রুমীর বাণী
- রবীন্দ্রনাথ ঠাকুর
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- শিক্ষণীয় গল্প
- শেখ সাদীর গল্প
- সাহস বাড়ানোর উপায়